দেশে স্বর্ণের দাম কমল, ভরিতে সাড়ে ৭ হাজার টাকার বেশি হ্রাস

 


দেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দাম। ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ সকাল ১০টা থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন স্বর্ণের দাম

  • ২২ ক্যারেট: ভরি ২,৫৪,৪৫০ টাকা

  • ২১ ক্যারেট: ভরি ২,৪২,৯০৩ টাকা

  • ১৮ ক্যারেট: ভরি ২,০৮,২০২ টাকা

  • সনাতন পদ্ধতি: ভরি ১,৭০,৪১১ টাকা

এর আগে গত ৩ ফেব্রুয়ারি ভরিতে ১০ হাজার ৯০৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা।

চলতি বছরে এ পর্যন্ত দেশের বাজারে প্রায় ২৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৬ বার দাম বেড়েছে এবং ৯ বার কমেছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।

রুপার দামও কমেছে

স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমানো হয়েছে। ভরিতে ১৭৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা।

  • ২১ ক্যারেট: ভরি ৬,০৬৫ টাকা

  • ১৮ ক্যারেট: ভরি ৫,১৯০ টাকা

  • সনাতন পদ্ধতি: ভরি ৩,৯০৭ টাকা

চলতি বছরে এখন পর্যন্ত ১৭ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post