রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল কর্মী হত্যা

 


রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল কর্মী হত্যা

চট্টগ্রামের রাউজানে বাজারের মধ্যে প্রকাশ্যে গুলি করে মুহাম্মদ আবদুল মজিদ (৫০) নামে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়াহাট বাজারে এ ঘটনা ঘটে, যা পূর্ব গুজরা পুলিশ তদন্তকেন্দ্র থেকে মাত্র ৫০০ মিটার দূরে।

স্থানীয় সূত্র জানায়, বাজার থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলে আসা মুখোশধারী অস্ত্রধারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, তার চোখের ওপর, বুকে ও কোমরে মোট তিনটি গুলি লাগে।

দলীয় সূত্রের দাবি, নিহত আবদুল মজিদ পূর্ব গুজরা ইউনিয়ন যুবদলের কর্মী ছিলেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে সদস্যরা কাজ করছে এবং বিষয়টি তদন্তাধীন।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারিও একই এলাকায় একই কায়দায় আরেক যুবদল নেতাকে গুলি করে হত্যা করা হয়। সাম্প্রতিক সময়ে রাউজানে ধারাবাহিক সহিংস ঘটনায় উদ্বেগ বাড়ছে।

Post a Comment

Previous Post Next Post