ব্রেকিং নিউজ
১৭ বছর পর জাতীয় নির্বাচন, অবাধ ও সুষ্ঠু করতে সরকার বদ্ধপরিকর: আইন উপদেষ্টা আসিফ নজরুল
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, মানুষের মধ্যে ভোট দেওয়ার প্রবল আগ্রহ রয়েছে এবং দীর্ঘ ১৭ বছর পর অন্তর্বর্তীকালীন সরকার একটি জাতীয় নির্বাচনের আয়োজন করেছে। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
আজ শনিবার দুপুরে মাদারীপুরের ঝুঁকিপূর্ণ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পর এটি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, যেখানে প্রথমবারের মতো প্রবাসীরা ভোটাধিকার প্রয়োগ করবেন এবং পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে একটি গণভোটও হচ্ছে।
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আসিফ নজরুল বলেন, এতে বাংলাদেশের গণতন্ত্র ও আইনের শাসন আরও সুদৃঢ় হবে।
এ সময় জেলা প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।