মাদারীপুর–২ (সদর একাংশ ও রাজৈর) আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির ‘বিদ্রোহী’ মিল্টন বৈদ্যের গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে বিএনপির প্রার্থী জাহান্দার আলী মিয়ার সমর্থকদের বিরুদ্ধে। কালীর বাজার এলাকায় সংঘটিত এই ঘটনায় মিল্টন বৈদ্যসহ অন্তত পাঁচজনকে হাতুড়ি দিয়ে মারধর করা হয়। গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তবে হামলার অভিযোগ অস্বীকার করে জাহান্দার আলী মিয়া পাল্টা ভাঙচুরের অভিযোগ করেছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।