ভূমিকম্প অনুভূত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে
আজ বুধবার রাত ১০টা ৫১ মিনিট ৪৯ সেকেন্ডে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.১, যা মাঝারি মাত্রার ভূমিকম্প।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে, যা ঢাকা থেকে প্রায় ৪৬২ কিলোমিটার দূরে। কক্সবাজার ও আশপাশের এলাকায় তুলনামূলকভাবে বেশি কম্পন অনুভূত হয়েছে।
তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।