২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান



 ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা: দেশের কৃতী সন্তানদের হাতে রাষ্ট্রীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক–২০২৬’ তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আজম উদ্দীন তালুকদার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সকাল ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ব্যক্তিদের পাশাপাশি মন্ত্রিসভার সদস্য, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন।

জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত ব্যক্তিদের এ সম্মাননা প্রদান করা হবে।

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে একই দিন বিকেলে প্রধানমন্ত্রী বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে উপস্থিত হয়ে ‘অমর একুশে বইমেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন এবং মেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন।

Post a Comment

Previous Post Next Post