অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, এখন পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “We are very happy.”
তিনি আরও বলেন, আমাদের জন্য এখন মূল চ্যালেঞ্জ হলো সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করা। আগামী এক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ (ক্রুশিয়াল) সময়।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।
শনিবার রাতে যমুনার বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে এ তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম।
প্রধান উপদেষ্টার বক্তব্য তুলে ধরে তিনি বলেন, সারা দেশে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণা চলছে। কেউ কারও বিরুদ্ধে কটু কথা বলছেন না, কোথাও অভদ্র আচরণ বা অশালীন বক্তব্য লক্ষ্য করা যাচ্ছে না।
ড. ইউনূস বলেন, এটি দেশের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির জন্য একটি অত্যন্ত ইতিবাচক পরিবর্তন, যা ভবিষ্যতের
💻 অনলাইন ইনকাম করার সহজ ও নিরাপদ উপায়