ওমরাহ শেষে ফেরার পথে এক মুহূর্তেই শেষ হয়ে গেল একটি পরিবার…



 ওমরাহ শেষে ফেরার পথে এক মুহূর্তেই শেষ হয়ে গেল একটি পরিবার…

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাবা, মা ও দুই বোনকে হারিয়ে দেশে ফিরেছে লক্ষ্মীপুরের ছোট্ট শিশু ফাইজা আক্তার (৮)। শরীরে এখনো দুর্ঘটনার ক্ষতচিহ্ন, চোখে অপেক্ষা—কিন্তু সে এখনো জানে না, তার প্রিয় মানুষগুলো আর কখনো ফিরবে না।

স্বজনদের কাছে বারবার জানতে চায় মা-বাবার খবর। সে বিশ্বাস করে, সবাই হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এবং শিগগিরই সুস্থ হয়ে বাড়ি ফিরবে। ঈদের দিন নতুন জামা পরে বাবার সঙ্গে মেলায় যাওয়ার স্বপ্ন এখনো তার চোখে ভাসে…

১৫ ফেব্রুয়ারি সৌদি আরবের আবহা শহরে ওমরাহ শেষে ফেরার পথে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। এতে ফাইজার বাবা মিজানুর রহমান, মা মেহের আফরোজ সুমি, বড় বোন মোহনা ও ছোট্ট সুবাহসহ পাঁচ বাংলাদেশি প্রাণ হারান।

একটি শিশুর অজানা অপেক্ষা, আর এক পরিবারের চিরদিনের শূন্যতা—এই বেদনা ভাষায় প্রকাশ করার নয়।

🤲 আল্লাহ নিহতদের জান্নাত নসিব করুন এবং ছোট্ট ফাইজাকে এই কঠিন বাস্তবতা সহ্য করার শক্তি দান করুন।

Post a Comment

Previous Post Next Post